প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্রদিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বার্তায় ভারতের রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম ও প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাঁর বার্তায় ভারতীয় রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামকে এ উপলক্ষ্যে
আন্তরিক শুভেচ্ছা ও অভিন›ন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাঁর বার্তায় বলেন “ প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা ও সহযোগিতার চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের ঐকান্তিক ও দৃঢ় প্রচেষ্টার মধ্যদিয়ে দ’ুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।”
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডঃ মনমোহন সিংকে পাঠানো তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন “ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের সরকার ও জনগন সর্বোপরি নিজের পক্ষথেকে আপনাকে এবং সমগ্র ভারতবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ন সম্পর্ক উভয় দেশের জন্য গুরুত্বপূর্ন। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও সুসংহত হবে। তিনি আরও বলেন, “ দু’দশের জনগনের স্বার্থে আমরা দ্বিপাক্ষিক উন্নয়নমূলক কর্মকান্ডকে প্রাধান্য দিতে চাই।”
