২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বিমানবন্দর হস্তান্তর প্রতিহত করতে চট্টগ্রামের মেয়রের ঘোষণা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার বলেছেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের উদ্যোগ যে কোনও মূল্যে প্রতিহত করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

চট্টগ্রামের এয়ারপোর্ট অফিসিয়ালস অ্যান্ড এমপ্লয়িজ স্টিয়ারিং কমিটির কাছ থেকে মঙ্গলবার একটি স্মারকলিপি গ্রহণের পর মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, বিমানবন্দর একটি দেশের প্রধান স্থাপনা। কেননা, এটি বিশাল সম্ভাবনা রয়েছে। আর এ বিমানবন্দরকে  বিদেশি কোন কোম্পানির কাছে হস্তান্তর করতে গভীর ষড়যন্ত্র চলছে।

মেয়র বলেন, যোগ্য ও দক্ষ লোক দিয়ে বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করা হলে এটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

তিনি বলেন, গ্যাস ও চট্টগ্রাম বন্দরের মত প্রধান সম্পদগুলো বিদেশি কোম্পানির হাতে হস্তান্তর করতে অতীতেও ষড়যন্ত্র হয়েছে। কিন্তু গণ আন্দোলনের মুখে সে সকল অপচেষ্টা বিফলে গেছে।

মহিউদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিহত করতে প্রয়োজন হলে আইনি লড়াইয়ের সহায়তা নেয়া হবে। এ ধরনের যে কোনও উদ্যোগ বিফল করতে গণঅভ্যুত্থান হতে পারে বলে মেয়র মহিউদ্দিন জানিয়েছেন।

বিমানবন্দরের অভ্যন্তরীণ কাজের দায়-দায়িত্ব ১ ফেব্র“য়ারি থেকে বিদেশিদের হাতে দিতে সরকার একটি থাই কোম্পানির সাথে চুক্তি করেছে।