২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছে ইইউ’র ট্রয়কা প্রতিনিধি দল, আগামী নির্বাচন ও জঙ্গি ইস্যুতে আলোচনা হবে

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধিদল সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকাস্থ ইউরোপিয়ান কমিশন সূত্রে এ খবর জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বাংলাদেশে ইউরোপিয়ান কমিশনের অ্যাম্বাসেডর ড. স্টিফেন ফ্রোয়েন প্রতিনিধি দলকে বিমানবন্দরে স্বাগত জানান।

সূত্র জানায়, ট্রয়কা প্রতিনিধি দল সোমবার এক অভ্যন্তরীণ বৈঠকে মিলিত হয়। তারা রাজধানীর  একটি হোটেলে সুশীল সমাজের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, উগ্রবাদ এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, এটি ছিল একটি মুক্ত ও খোলা মনের আলোচনা।

সূত্রটি আরো জানিয়েছে, ট্রয়কার প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, নির্বাচন কমিশন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করতে পারেন।

ট্রয়কা প্রতিনিধি দল পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র জানায়, এ সফরে প্রতিনিধিরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, জঙ্গি ইস্যু, দেশের আইন শৃংখলা পরিস্থিতি, দূর্নীতি ও মানবাধিকার বিষয়ে সরকার, প্রধান রাজনৈতিক দল ও বাংলাদেশস্থ আর্ন্তজাতিক কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবে।

ইউরোপিয়ান ট্রয়কার এটাই বাংলাদেশে প্রথম সফর। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দল ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রাখে।

এই দলের নেতৃত্ব দেবেন অষ্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া প্যাসিফিক বিষয়ক পরিচালক এবং ইইউ প্রেসিডেন্সি’র প্রতিনিধি নিকোলাস শের্ক। তার সঙ্গে থাকবেন, ইউরোপিয়ান কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস্ মোরান, ইইউ’র আসন্ন ফিনিশ প্রেসিডেন্সি’র প্রতিনিধি ও এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধির পক্ষে মাইকেল সোয়ান।

ইউরোপিয়ান ইউনিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে ‘আর্ন্তজাতিক অন্যতম ঘনিষ্ঠ সহযোগী’ হিসেবে উলে¬খ করে বলা হয়েছে, ইইউ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে সবর্দা সচেষ্ট।

এতে আরো বলা হয়, ইইউ’র সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, যার মধ্যে ২০০১ সালের অংশীদারিত্ব ও উন্নয়ন বিষয়ক সহযোগিতামূলক চুক্তি উলে¬খযোগ্য। ২০০১ সালের অংশীদার ও উন্নয়ন বিষয়ক সহযোগিতামূলক চুক্তির বিষয়টিও সংবাদ বিজ্ঞপ্তিতে উলে¬খ করা হয়।