২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০৬ দিনের রিমান্ড শেষে জঙ্গি নেতা মুফতী হান্নানকে কারাগারে প্রেরণ, আবদুল আউয়াল আবারো রিমান্ডে

হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানকে ১০৬ দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা আবদুল আউয়ালকে ৪৭ দিনের রিমান্ড শেষে আবারও রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সোমবার আদালতে হাজির করা হলে অন্য কোন মামলায় আদালতে রিমান্ড আবেদন না থাকায় মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট শাসসুল আলম মুফতী হান্নানকে জেল হাজতে পাঠানো আদেশ দেন।

এদিকে, শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে ছয় দফায় ৪৭ দিন রিমান্ড শেষে আবারও ছয় দিনের রিমান্ডে নেয়া হয়। সোমবার তাকে ঢাকার সিএমএম আদালত হাজির করে। ১৭ আগস্টে পলাশী পুলিশ ব্যারাকের মোড়ে চায়ের দোকানের চালে বোমা বিস্ফোরনের অভিযোগে তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর হাসান আলী তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চায়। ম্যাজিষ্ট্রেট শফিক আনোয়ার শুনানি শেষে ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।