২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারভেজ খান ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আরিফ রহমান সাধারণ সম্পাদক

এনটিভি’র পারভেজ খান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ও আজকের কাগজের আরিফ রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ক্র্যাবের ১৩৭ জন সদস্যের মধ্যে ১৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পারভেজ খান সর্Ÿোচ্চ ৯১ ভোট পান।

সহ সভাপতির দুটি পদে মধুসুদন মণ্ডল (যুগান্তর) ও সাব্বির মাহমুদ নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদকের একটি পদে দুই প্রার্থী - ভোরের কাগজের আখতারুজ্জামান লাবলু ও যুগান্তরের মিজান মালিক -- ৬৫ ভোট করে পাওয়ায় টাই হয়।

অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন: সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম লাবলু (জনকণ্ঠ), দপ্তর সম্পাদক শাহজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোরছালিন বাবলা (চ্যানেল ওয়ান), সমাজকল্যাণ সম্পাদক  আব্দুল লতিফ রানা (দেশবাংলা)। পাঁচটি সদস্য পদে ভোরের কাগজের কামরুজ্জামান খান, যুগান্তরের কালিমউল্যাহ নয়ন, সমাচারের আজিজুল হাকিম, ইনডিপেনডেন্ট’র দীপক আচার্য ও বাংলাবাজার পত্রিকার আবু জাফর নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বার্তা সংস্থা এপি’র ফরিদ হোসেন, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও আবাসের মাহমুদুর রহমান খোকন।