২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে পাচারকালে ২১০ বস্তা সার উদ্ধার, গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ বৃহস্পতিবার রাতে পাচারকালে ২১০ বস্তা সার, তিনটি হ্যান্ড ট্রলিসহ পাচারকারী দলের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ জানায়, চরলেংটা ক্লোজার ঘাট থেকে ট্রলারে করে সার পাচারের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকাকঁড়া গ্রামের নতুন বাজার থেকে ২১০ বস্তা সার আটক করে। এসময় পুলিশ ট্রলারের ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), বাহার (২৫), আনোয়ার হোসেন (২২), হেলপার মাঈন উদ্দিন (২৫), সবুজ (২২) এবং নজরুল ইসলাম (২০) নামে পাচারকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। আটককৃতরা জানায়, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকনাথ বাবু ও আলী উল্যার গুদাম থেকে এই সারের বস্তাগুলো নেয় তারা।

এ ব্যাপারে এস আই আলতাফ হোসেন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতরা গা ঢাকা দিয়েছে বলে পুলিশ জানায়।