২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিয়োগপ্রাপ্ত ২ নির্বাচন কমিশনারের জীবন বৃত্তান্ত

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদ সোমবার বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের জীবনবৃত্তান্ত তুলে ধরা হল:

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ব্যারিস্টার মাহফুজুর রহমান

ব্যারিস্টার মাহফুজুর রহমান ১৯৩৫ সালের ১ ফেব্র“য়ারি কুমিল্লায় সম্ভ্রান্ত জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৬২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল’ ডিগ্রি লাভ করেন।

তিনি কুমিল্লার খান বাহাদুর সিদ্দুকুর রহমানের ছেলে।

১৯৬৩ সালে তিনি ঢাকা হাইকোর্টে একজন অ্যাডভোকেট হিসেবে যোগ দেন। ১৯৮০ সালে তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভূক্ত হন। ১৯৯২ সালে তিনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

সম জাকারিয়া

সম জাকারিয়া ১৯৪৮ সালের ৭ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার একটি সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০৩ সালের ২৬ জানুয়ারি তিনি পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতি পান।

জাকারিয়া বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যোগ দিতে আমেরিকা, কানাডা, ব্রিটেন, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, পাকিস্তান, ভারত এবং নেপাল সফর করেছেন।