সাগরদাঁড়িতে ২৫ জানুয়ারি থেকে মধুমেলা শুরু
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে বরাবরের মতো এ বছরও ২৫ জানুয়ারি থেকে মধুমেলার আয়োজন করা হয়েছে। তবে মেলার ব্যাপ্তিকাল এক সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ দিন করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
মেলা সূত্র জানায়, জঙ্গি হামলার বিষয়টি বিবেচনা করেই এ বছর মেলার সময়সীমা কমিয়ে দেয়া হয়েছে।
শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মেলা উপলক্ষ্যে সোমবার বিকেলে জেলা প্রশাসাকের সেমিনার কক্ষে মধুমেলা উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম এই মেলা উদ্বোধন করবেন বলে জানা গেছে।
