২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইন আমিরের ছেলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ বাহরাইন আমিরের ছেলে শেখ ফয়সাল বিন হামাদ আল খলিফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শেখ ফয়সাল বিন হামাদ আল খলিফা রোববার এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফার কাছে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করে বলেন, শেখ ফয়সালের মৃত্যুর বিয়োগান্তক ঘটনায় বাংলাদেশের জনগণও শোকাহত।

রাষ্ট্রপতি শোকবার্তায় মহান আল্লাহর দরবারে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।