২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের আমীরের প্রতি শোক জ্ঞাপন করতে প্রধানমন্ত্রী সোমবার কুয়েত যাচ্ছেন

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার কুয়েতের প্রয়াত আমীর শেখ জাবের আল--আহমেদ আল—সাবাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করতে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোক জ্ঞাপন করতে যাচ্ছেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় রওয়ানা দেবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নতুন আমীরকেও শুভেচ্ছা জানাবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।