২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় প্রথম রায়: কিশোরগঞ্জের জঙ্গি সুমনের ১৫ বছরের সশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১ রোববার এক রায়ে ১৭ আগস্টের বোমা হামলাকারী জামা’আতুল মুজাহিদীনের প্রশিক্ষিত জঙ্গি ওবায়দুল্লাহ সুমনকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাগন্ড দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

১৭ আগষ্টের বোমা হামলার ঘটনায় সারাদেশে অসংখ্য মামলা দায়ের হলেও কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত দেশের সর্বপ্রথম এই রায় প্রদান করেন।

গত বছর ১৪ সেপ্টেম্বর রাতে জনতা নিকলী উপজেলার গুরুই মধ্যপাড়া এলাকা থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল রাজবাড়ি গ্রামের মৃত নূরুল আমিনের পুত্র ওবায়দুল্লাহ সুমন (২৪) কে ৫০টি ডেটোনেটর, ১২টি শক্তিশালী পাওয়ার জেল এবং চার কেজি গান পাওডারসহ আটক করে পুলিশে সোপর্দ করে। নিকলী থানায় এ ব্যাপারে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা (মামলা নং- ৭, তারিখ- ১৫/০৯/০৫) হয়।

রোববার দুপুরে চার্জ গঠনের শুনানিকালে ওবায়দুল্লাহ সুমন দোষ স্বীকার করলে জেলা ও দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ রায় প্রদান করেন।