বন্দর নগরীতে প্রাণচাঞ্চল্য ফেরেনি
ঈদের ছুটির পর পাঁচদিন অতিবাহিত হলেও এখনও জেগে ওঠেনি বন্দর নগরী চট্টগ্রাম। সরকারি আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে রোববারেও কর্মকর্তা- কর্মচারিদের উপস্থিতি ছিলো কম।
ঈদের ছুটি কাটাতে যারা শহর ছেড়েছেন তাদর আনেকেই এখনো পৌঁছান নি।
নগরীর কাঁচা বাজারগুলো অনেকটাই ফাঁকা। মুষ্টিমেয় যারা ক্রেতা তারা বিপাকে পড়ছেন। সরবরাহের স্বল্পতার অজুহাতে ব্যবসায়ীরা চড়া দামে সব্জি ও মাছ বিক্রি করছে।
নগরীর রাস্তাগুলোতে যানবাহন চলাচলও ছিলো খুব কম।
