সৌদি আরবে নিহত ঠাকুরগাঁওয়ের হাজি কাসেমের বাড়িতে শোকের ছায়া
সৌদি আরবের মিনায় বৃহস্পতিবার পদদলিত হয়ে নিহত ঠাকুরগাঁও জেলার বাসিন্দা কাসেম উদ্দীন আহম্মদ (৬০) এর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১১ বাংলাদেশী হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারাং ইউনিয়নের চিলারাং গ্রামের হাজি কাসেম এ বছর সরকারিভাবে হজে যান। শনিবার দুপুরে তার মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছালে তার স্ত্রী ও ছেলে মেয়েরা কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাজি কাসেম ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারি।
