মিনায় পদদলিত হয়ে ১১ বাংলাদেশী নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়
সৌদি আরবের মিনার জামারাতে বৃহস্পতিবারের পদদলিত হওয়ার ঘটনায় ১১ বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার বিডিনিউজকে বলেন যে, তারা এ পর্যন্ত ১১ বাংলাদেশীর মৃত্যুর খবর পেয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন হজ পালন করতে সেখানে যায়, একজন আসে আবুধাবি থেকে এবং বাকি চারজন সৌদি অভিবাসী।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ বাংলাদেশী নিখোঁজ রয়েছে এবং আহত অবস্থায় ১০জন হাসপাতালে ভর্তি বলে জানায়। মিনার জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার ওই ঘটনায় কমপক্ষে ৩৬২ জন নিহত ২৮৯ জন আহত হয়।
যদিও মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা মালয়েশিয়ার হজ প্রতিনিধি দলের প্রধান দাতুক ড. আজমী আহমেদের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি হাসপাতালে তিনজন ইন্দোনেশিয়া, তিনজন চীনা, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশীর লাশ দেখেছেন। কিন্তু নিহত ওই বাংলাদেশীর নাম জানা যায়নি।
স্থানীয় সময় বেলা ১টায় এ ঘটনা ঘটে।
জামারাতের তিনটি স্তম্ভ আল-উলা, আল-উস্তা এবং আল-কুবরায় পাথর নিক্ষেপ করা হয়।
নিহতরা হল- শেরপুরের নালিতাবাড়ীর মৃত আরমামুদ মুন্সীর ছেলে মোহাম্মদ জামশেদ আলী (৭০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের ময়েজউদ্দিনের ছেলে জোহর আলী (৬০), একই এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে দানেশ আলী ফকির (৭৯), টাঙ্গাইলের সখিপুরের মহানন্দপুরের মৃত সাহেব উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৭১), গাজীপুরের কালিগঞ্জের জাঙ্গালিয়ার শেখর দর্জির ছেলে আব্দুল মোতালেব দর্জি (৭০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার জাজিরাকুঠির আলহাজ মুন্সী সোনামিয়ার ছেলে মুন্সী ফজলুর রহমান (৬১), দিনাজপুর সদরের উত্তর বালুবাড়িয়া এলাকার মৃত আয়ুর উল্লাহ সরকারের ছেলে হামিদুর রহমান (৬০), দিনাজপুর নিউটাউন বি-২, হাউজ নং ৬৬ এর মৃত আহসান উদ্দিন শাহ- এর ছেলে এমদাদ উদ্দিন শাহ (৬৮), দিনাজ ফুলবাড়িয়া বাসস্ট্যন্ড এলাকার মৃত আসির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৬৮),
দিনাজপুর সদর থানার মিদিল্লাবাড়ীর মৃত নাসের উদ্দিন চৌধুরীর ছেলে মাজেদুর রহমান চৌধুরী (৬৭)
দিনাজপুর সদর উপজেলার নিউ ঘাসিপাড়ার মৃত মঞ্জুর ছেলে আব্দুল্লাহহিল কাফি (৫৫),
চারজন বাংলাদেশী হাজি আল নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। (হাসপাতালের ফোন নম্বর: +৯৬৬-২-৫৬৬৫০০০)
বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে (ফোন নম্বর: +৯৬৬-২-৫৪৪২৪০০) চিকিৎসাধীন অবসআয় রয়েছেন, আব্বাস আলীর ছেলে মজিবুর রহমান।
আজইয়াদ জেনারেল হাসপাতালে (+৯৬৬-২-৫৭৩০০৭০) আছেন মোহাম্মদ নুরুল হক ও আহমেদ নূর।
সৌদি আরবের বাংলাদেশী দূতাবাস নিহত হাজিদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
বিস্তারিত তথ্য জানতে নিচের টেলিফোন নম্বরে ফোন করে যোগাযোগ করা যেতে পারে।
মক্কায় বাংলাদেশী হজ মিশন: +৯৬৬-২-৫৩৬৭৩৮১ কনস্যুল, হজ: + ৯৬৬-২-৫৩৬৭৩৮১ (মোবাইল)
