ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর এলাকার জগন্নাথপুরে রোববার সকালে দুইটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী মালবোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-১১-২০১৬) একটি রিক্সাকে সাইড দিতে গেলে পিছন থেকে আসা অপর একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-০২-০৭৫৬) সেটিকে সজোড়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে অজ্ঞাত হেলপার (২৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত ট্রাকচালক সাজ্জাতকে (৪০)আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
