২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার ৪টি গ্রামে একদিন আগেই ঈদ পালন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার চারটি গ্রামে সারা দেশের এক দিন আগে মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা পালিত হবে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

স্থানীয় সূত্র জানায়, টঙ্গী ইউনিয়নের মনিরাম, পূর্ব মুলাইপত্তন, পশ্চিম মুলাইপত্তন ও মধ্য মুলাইপত্তন গ্রামের প্রায় তিন হাজার মুসলিম পরিবার সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার ঈদুল আযহা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় মজনু মাস্টার বাড়ির প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।