২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গির চরে শিশুকন্যা নিহত

নগরীর কামরঙ্গীর চর এলাকা থেকে সোমবার এক শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত শিশুর নাম পূর্ণিমা (৪)। সে রিক্সাচালক কফিলউদ্দিনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। তারা কামরঙ্গীর চর থানার মমিনবাগের বাসিন্দা।

রোববার সন্ধ্যায় সে হারিয়ে যায়।

কামরঙ্গির চর থানার এসআই জানান, সকালে জব্বার বালুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচা মোহাম্মদ সামাদ কারো নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম বাবু (২৮), কয়েদি নম্বর ১৬৮।