২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সর্বহারা দলের নেতাকে গুলি করে হত্যা

পাবনার সুজানগর উপজেলার তালিমনগর স্লুইচ গেটের কাছে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা সর্বহারা দলের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। পুলিশ সোমবার একথা জানায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 12:58 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত নেতার নাম সোহেল রানা পলাশ (৩০)। সে বেড়া উপজেলার রাজনারায়নপুর গ্রামের ওসমান আলীর ছেলে।

পুলিশ জানায়, পলাশ রোববার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিল। সাগরকান্দি কালিমন্দিরের কাছে পলাশ পৌঁছলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পুলিশ আরও জানায়, চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে পলাশ খুন হয়েছে।

এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।