২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় কর্ণফূলী সেতুর নির্মাণ কাজ এপ্রিলে শুরু, প্রকল্প বাস্তবায়নে কোন শঙ্কা বা অনিশ্চিয়তা নেই- যোগাযোগ মন্ত্রী

চট্টগ্রাম তুতীয কর্ণফূলী সেতু নির্মাণ কাজ এপ্রিল মাসে শুরু হওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কোন প্রকার শঙ্কা বা অনিশ্চিয়তা নেই বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

জাতীয় সংবাদপত্রসমূহে তৃতীয় কর্ণফূলী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর পরিবেশিত হওয়ার প্রেক্ষিতে রোববার প্রদত্ত এক বিবৃতিতে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কোনও কারণ নেই। বিভ্রান্তি নিরসনকল্পে বৃহত্তর চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কুয়েত সরকারের অর্থায়নের ৯শত মিটার দীর্ঘ এক্সট্রাডোজ্ড ডিজইনে তৃতীয় কর্ণফূলী সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ মার্চে দেয়া হবে এবং এপ্রিল মাসে সেতুটির নির্মান কাজ শুরু হবে। এক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।