২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে মর্টার শেল উদ্ধার

ফেনী জেলার ফুলগাজীতে রোববার মুন্সীরহাটের আলী আজম উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এলাকাবাসী জানায়, রোববার দুপুরে স্কুলের মাঠে একদল বালক ক্রিকেট খেলার সময় তাদের বলটি পুকুরে পড়ে ডুবে গেলে বলটি উদ্ধারের উদ্দেশ্যে তারা পুকুুরে নামে। এসময় তাদের একজন বলের পরিবর্তে মর্টার শেলটি তুলে আনে। এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত শেল বলে এলাকাবাসী ধারনা করছে।

ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলটি থানায় নিয়ে যায়।