ঘন কুয়াশায় ফেরি ও বিমান চলাচল বিঘ্নিত, জিয়ায় ১৯ টি ফ্লাইট বিলম্বিত
ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত হয়ে যায়। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীরহাটের মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বিঘিœত হয়।
জিয়া’র ফ্লাইট অনুসন্ধান বিভাগ জানায়, বিভিন্ন এয়ারলাইন্সের ১৯টি অভ্যন্তরীণ ফ্লাইটের অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হয়। এর মধ্যে ১৫টি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী ফ্লাইট।
ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৩টা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ১৫ টি আন্তর্জাতিক ফ্লাইটের আগমন বিলম্বিত হয়।
একই কারণে বিলম্বিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং জিএমজি এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।
ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রী ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয় ।
এরমধ্যে বিমানের জেদ্দা - চট্টগ্রাম - ঢাকা রুটের ভোর ৩ টা এবং কুয়েত - চট্টগ্রাম - ঢাকা রুটের সকাল ৯ টার ফ্লাইট চট্টগ্রামে আটকা পড়ে। পরে জেদ্দা ফ্লাইট সকাল ১১ টা ২০ মিনিটে এবং কুয়েত ফ্লাইট সকাল পৌনে ১০ টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করে।
খোঁজ নিয়ে জানা যায়, বিরূপ আবহাওয়ার কারণে রোববার ভোর ৩ টা থেকে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের ১৫ টি আন্তর্জাতিক ফ্লাইট জিয়া বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কুয়াশা কেটে গেলে সকাল ১১ টার পর থেকে এসব ফ্লাইটের অবতরণ শুরু হয়।
বিমানের ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার রুটের ফ্লাইট সকাল ৮ টার বদলে ১০ টা ৪০ মিনিটে যাত্রা করে।
বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের ঢাকা - চট্টগ্রাম রুটের ফ্লাইট সকাল ৮ টার বদলে সকাল ১০ টায়, ঢাকা - যশোর রুটের সকাল ১০ টার ফ্লাইট সকাল ১১ টায় এবং ঢাকা - সিলেট রুটের সকাল সোয়া ৮ টার ফ্লাইট সকাল ১১ টার পর যাত্রা করে।
এদিকে বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে রোববার ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজীরহাট নৌ-রুটে সাত ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বিঘিœত হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বিঘিœত হওয়ার কারণে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়।
সূত্র আরও জানায়, পদ্মা ও যমুনায় ঘন কুয়াশার কারণে শনিবার মধ্য রাত থেকে রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত তিনটি ঘাটে ফেরি, লঞ্চ, কার্গোসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ থাকে।
সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
