হবিগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার কালাইনজুরা গ্রামে সরকারি জমি দখল নিয়ে রোব্বার সকালে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত ২৬ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ফারুক মিয়ার সাথে আহাদ লন্ডনী ও মামুন মিয়া গ্র“পের মধ্যে ওই সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
