২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৫ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এ বছর দেশব্যাপী ১ হাজার ২৬০টি কলেজের মোট ৪৭১টি কেন্দ্রে ডিগ্রি (পাস) পরীক্ষায় মোট ১ লাখ ৩২ হাজার ৪৬৭ জন এবং সাবসিডিয়ারি পরীক্ষায় ১২ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছর বিএ পরীক্ষায় ৮৫ হাজার ২৬৫ জন, বিএসএস পরীক্ষায় ১২ হাজার ১৮১ জন, বিএসসি পরীক্ষায় ৭ হাজার ১৩১ জন, বিকম পরীক্ষায় ২৬ হাজার ৮৬৬ জন, বি মিউজিক পরীক্ষায় ৬৩ জন, বি স্পোর্টস পরীক্ষায় ৩৩ জন এবং সাটিফিকেট কোর্স পরীক্ষায় ৯২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।