২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে রুমমেটদের হাতে কিশোর খুন

টਔী৹র কেলজ োগইট এলাকার িকেশার উਭয়ন োকে੯দચ বৃহઍপিতবার রােত োমা় মুশাইদ (১৭) নােমর িকেশারেক তার ছয় রઔমেমট নৃশংসভােব খুন কেরেছ৷

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এজাহার সূত্রে জানা গেছে, একটি নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত মুশাইদ ২০০১ সাল থেকে উন্নয়ন কেন্দ্রে অবস্থান করছিল। নিহত এবং গ্রেপ্তারকৃতরা উন্নয়ন কেন্দ্রের আট নং কক্ষের বাসিন্দা ছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় নিহত মুসাইদ রুমমেটদের মারধর এবং যৌন নিপিড়ন করতো। এতে মুসাইদের উপর ক্ষিপ্ত ছিল তার রুমমেটরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ছয় রুমমেট মশারি টানানোর রশি দিয়ে মুসাইদের গলায় ফাস দিলে ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। পরে রুমমেটরা মুশাইদের মৃতদেহ ঘরের বাইরে ফেলে রাখে। শুক্রবার সকালে উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা লাশের খোঁজ পেয়ে রুমমেটদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনা ফাঁস হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। শনিবার মুসাইদের লাশ ময়নাতদন্ত হবার কথা।

এই ঘটনায় পুলিশ মুশাইদের রুমমেট আবুল কালাম পাটোয়ারি (১৬), মোঃ মাসুদ (১৭), সোহেল খান (১৮), মামুন (১৮), মোঃ বিল্লাল (১৭) এবং মিজানুর রহমান (১৭) কে গ্রেপ্তার করেছে।