২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার রাতে ৮ জন খুন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় অন্ততঃ আট ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের এক সদস্য, এক কলেজ ছাত্র এবং একজন ব্যবসায়ী রয়েছে।

পুলিশ জানায়, ঢাকার শ্যামপুর থানার ১৩৯ নামা শ্যামপুর এ নিজ বাড়ির কাছে রাত সাড়ে ১১টায় সন্ত্রাসীর গুলিতে নিহত  হয় ওষুধ ব্যবসায়ী  হুমাউন কবির ওরফে ধনু মেম্বার।

পুলিশ জানায়, বন্দুকধারীদের হামলা থেকে ভাগ্নে সুমনকে (২২) বাঁচাতে গিয়ে হুমায়ুন কবির বুক ও পেটে গুলিবিদ্ধ হয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গুলিবিদ্ধ হয়ে আহত সুমনের অবস্থা আশংকা জনক।

এদিকে, ঢাকার সরকারী তিতুমির কলেজের ছাত্র নজরুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়ে রাত ১০টায় নিহত হয়।

পুলিশ জানায়, নজরুল তার বন্ধুর সঙ্গে কথা বলার সময় একদল অস্ত্রধারি তাকে লক্ষ্য করে গুলি চালায়।

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে বন্ধুদের হাতে খুন হয়েছে মোহাম্মদ মুশায়েদ নামে একজন।

কেন্দ্র কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এরা হচ্ছে আবুল কালাম, মোহাম্মদ মাসুদ, সোহেল খান, মামুন, বিল্লাল ও মিজানুর রহমান।

মৌলভীবাজারের রাজনগরের আলাউদ্দিনের পুত্র মুশায়েদ ২০০১ সাল থেকে নারী নিগ্রহ মামলায় এ কেন্দ্র বন্দি ছিলো।

পুলিশ সন্দেহ করছে, অন্যদের ওপর শারিরিক নিযৃাতন চালানোর পর এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

অন্য এক ঘটনায়, কুষ্টিয়া শহরে রাত সাড়ে দশটায় গণমুক্তি ফৌজের একজন সদস্যকে হত্যা করা হয়। এক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে পালিয় যাওয়ার পথে জনতার হাতে ধরা পড়লে সে গনপিটুনিতে নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যবসায়ী শাহিন রিক্সা যোগে বাড়ি ফেরার পথে মটরসাইকেলে চড়ে তিন সন্ত্রাসী তাকে গুলি করে। এলাকাবাসী রহিম নামের এক হামলাকারিকে ধরে ফেলে। গণপিটুনিতে পরে তার মৃত্যু হয়। আহত শাহিনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার কিছুক্ষণ পরে, অজ্ঞাত এক ব্যক্তি স্থানীয় সাংবাদিকদের টেলিফোন করে নিজেদেরকে গণমুক্তির ফৌজ সদস্য বলে পরিচয় দেয় এবং শাহিনের উপর হামলার কথা স্বীকার করে।

এদিকে, ঢাকা থেকে কালিয়াকৈর গামী একটি যাত্রীবাহী বাসে বৃহস্পতিবার রাতে একদল ডাকাত হামলা চালালে এক বাস যাত্রী নিহত হয় এবং ১৫ যাত্রী আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থা অজ্ঞাত পরিচয় ওই যাত্রীকে ভৈরব উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বাসের চালাকের অবস্থা আশংকাজনক।

যাত্রীরা বলেছেন, ডাকাতরা টাকা এবং তিন লাখ টাকার মূল্যবান জিনিস লূট করে নিয়ে যায়।

“ডাকাতরা যাত্রি বেশে বাসে উঠে। স্বপ্ন বিলাস নামের বাসটি যখন নরসিংদী রায়পুরার নিলকুটি এলাকায় যায় তখন ডাকাতরা চালককে জিম্মিা করে বাস তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়”- বলেন যাত্রীদের একজন।

এছাড়াও পৃথক ঘটনায় বৃহস্পতিবার রাতে তিন ব্যক্তি নিহত হয়। শুক্রবার সকালে ঢাকায় দুটি এবং ঝালকাঠি^ শহর থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করে।

নিহতদের মধ্যে জসিমুদ্দিনের (৪৫) বাড়ি চট্টগ্রামের পটিয়ার, জসিমউদ্দিন ঢাকার মিরপুরে একটি ফার্নিচারের দোকানে কর্মচারির কাজ করতো।