২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত, পূর্বাঞ্চলে সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের কাছে রোববার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনে সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 10:01 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ভৈরব বাজার রেলওয়ে কন্ট্রোলরুম সূত্র জানায়, ট্রেন লাইনচ্যুতের খবর পেয়ে স্টেশনের একটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রেনটির পিছনের অংশ ভৈরব রেলওয়ে স্টেশনে এবং সামনের অংশ দৌলতকান্দি স্টেশনে নিয়ে যায়।

লাইনচ্যুত বগি দুইটি উদ্ধারে আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকালে ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করলে সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তুর্ণা নিশিতা, সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, বি.বাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকে।

এর ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।