ঈদুল আযহা ১১ জানুয়ারি
দেশের আকাশে রোববার জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। এ সুবাদে ১১ জানুয়ারি বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান এতে সভাপতিত্ব করেন।
ধর্ম সচিব রফিকুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক এএম বদরুদ্দোজাসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ১৪২৬ হিজরী সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-- এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
এ অবস্থায় সভায় সর্বসম¥তিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, ২ জানুয়ারি থেকে হিজরী ১৪২৬ সালের জিলহজ্ব মাস গণনা শুরু হবে।
