২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার জেএমবি নেতা সাব্বিরের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত করবে র‌্যাব

জেএমবি’র খুলনা বিভাগের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান সাগর ওরফে সাব্বিরের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক মামলাটি তদন্ত করতে র‌্যাবকে দায়িত্ব দেয়া হয়েছে। স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে সোমবার এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

কেএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠিতে বিস্ফোরক মামলাটি তদন্ত করার জন্যে র‌্যাব-৬ খুলনাকে দায়িত্ব দেয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশ মামলার নথিপত্র র‌্যাবের কাছে হস্তান্তর করবে।

এদিকে সাব্বিরকে রোব্বার গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে জিজ্ঞাসাবাদে সে নতুন কোনও তথ্য দেয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব সদস্যরা নগরীর টুট পাড়া এলাকা থেকে সাব্বিরকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার করে। শুক্রবার তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ওই থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সাব্বিরকে শনিবার পাঁচ দিনের রিমান্ডে নেয় ।