লালমনিরহাটে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি বটেরতল এলাকা থেকে সোমবার ভোরে পুলিশ অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে কালো প্যান্ট ও গায়ে সবুজ রঙের সোয়েটার ছিল। প্যান্টের পকেটে একটি কাগজ পাওয়া গেছে। এতে বিভিন্ন সব্জীর নাম এবং দামের তালিকা রয়েছে।
পুলিশ ধারণা করছে, যুবকটি ঢাকা অথবা সিলেট থেকে লালমনিরহাটে ব্যবসার কাজে এসেছিল এবং দুস্কৃতকারীরা টাকা ছিনতাই করতে এসে তাকে খুন করে। পুলিশ এ ব্যপারে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
