২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে কিশোর অপহরণ: ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

মেহেরপুর শুভরাজপুর গ্রামের মোহাম্মদ রিপন নামের এক কিশোরকে সোমবার রাতে সন্ত্রাসীরা অপহরণ করেছে। অপহরণের পর সন্ত্রাসীর রিপনের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এলাকাবাসী জানান, আট দশজনের একদল সশস্ত্র সন্ত্রাসী মেহেরপুর কুতুবপুর ইউনিয়নের সীমান্তবর্তী শুভরাজপুর গ্রামের কৃষক আব্দুস ছাত্তারের বাড়ি ঘেরাও করে অস্ত্র উচিয়ে রিপনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা লালন নামে এক যুবককে পাল্টা জখম করে চলে যায়। আহত যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, অপহৃত রিপনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।