নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ডাকাতি, নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুট
নরসিংদীর রায়পুরায় সোমবার রাতে একদল অস্ত্রধারী ডাকাত গ্রামীণ ব্যাংকের রাধাগঞ্জ শাখা থেকে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ব্যাংক সূত্রে জানা গেছে, অস্ত্রের ভয় দেখিয়ে ১৭/১৮ জনের ডাকাতদল রাত ১টায় ব্যাংকে প্রবেশ করে দারোয়ানকে বেঁধে ব্যাংকের আসবাবপত্র ও কাগজপত্র তছনছ করে নগদ ১৪ হাজার টাকা, টিভি, ভিসিডি এবং দু’টি মোবইল ফোনসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
