২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ৮ লাখ নগদ টাকা ও মালামাল লুট

একদল সশস্ত্র সন্ত্রাসী মঙ্গলবার নগরীর পুরানা পল্টন এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে এর মালামাল তছনছ করেছে এবং আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

গ্লোবাল কালার স্ক্যান নামের প্রতিষ্ঠানটিতে ঢুৃকে পড়ে সন্ত্রাসীরা ২৫ রাউন্ড গুলি চালায়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তার ব্যবসায়ী পার্টনার মনজুরুল আলমের বিরুদ্ধে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আনেন।

প্রতিষ্ঠানের কর্মচারিরা জানান, ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী দুপুর ১২টা ৩০ মিনিটে ৩২, পুরানা পল্টনের অফিসটিতে ঢুকে পড়ে এলাপাতারি গুলি চালাতে থাকে এবং ভেতরে কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল তছনছ করতে থাকে এবং ত্রাসের সৃষ্টি করে ।

কর্মচারিরা দাবি করেন, সন্ত্রাসীরা নগদ ৮ লাখ ২২ হাজার টাকা ও ১৬টি মোবাইল সেট নিয়ে যায়।

পুলিশ জানায এ ঘটনায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।