২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ছাত্রলীগের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগসহ ছাত্রলীগের একাধিক অংশ বুধবার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৎকালীন ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ গঠিত হয়। পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৫৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর ছাত্র -- গণঅভ্যূত্থান এবং দেশের সব কয়েকটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সব কয়েকটি গ্র“প ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

আওয়ামীলীগ সমর্থিত ছাত্রলীগ রাত ১২ টা ১ মিনিটে ছাত্রলীগ প্রতিষ্ঠার স্থান কার্জন হলে ৫৮ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করবে। তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯ টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করা।

ওই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত থাকবেন।