ঝিনাইগাতীতে মাটি চাপা পড়ে ৪ মহিলা শ্রমিক নিহত, আহত ৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের তাওয়াকুচা সেগুনের চালি এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পাথর উত্তোলনের সময় মঙ্গলবার পাহাড় ধসে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ৪জন মহিলা শ্রমিক নিহত এবং অপর ৪জন আহত হয়েছে ।
নিহতরা হচেছ ঐ উপজেলার গুরুচরন গ্রামের হামেদ মুন্সির স্ত্রী সখিনা বেগম (৪০), শাহাজানের স্ত্রী অজুফা (৩০), সামাদ আলীর স্ত্রী ফালানি (৫০) এবং কাংশা গ্রামের জহুরুলের স্ত্রী আহাতন বেগম (৩০)। আহতদের মধ্যে দুধনই গ্রামের সোনা মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৪০) কে শেরপুর জেলা হাসপাতালে ভর্ত্তি করানো হয়েছে ।
স্থানীয় এলাকার পাথর ব্যবসায়ী জাকির হোসেন তাদেরকে অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য নিয়োগ করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
শেরপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতদের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ।
