কক্সবাজারের ছনখোলা বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে ছাই
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা বাজারে বুধবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার ব্রিগেড পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার ব্রিগেড সূত্র জানায়, বুধবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে পিএমখালী ইউনিয়নের ছনখোলা বাজারের একটি সারির ১৫টি দোকান প্রায় এক ঘন্টার মধ্যেই পুড়ে যায়।
ইউপি চেয়ারম্যান মাস্টার অব্দুর রহিম সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
