হিন্দু হওয়ার কারণে রগুনায় তথ্য সংগ্রহকারীকে ভোটার ফরম না দেওয়ার অভিযোগ
হিন্দু হওয়ার কারণে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরুর চার দিন অতিবাহিত হলেও বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের বড় ভাইজোরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার হালদারকে ভোটার তালিকা প্রণয়নের তথ্য ফরম দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার জেলা নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কর্মকর্তার দফতর থেকে এ অভিযোগের সত্যতা জানা যায়।
তালিকাভূক্ত তথ্য সংগ্রহকারী স্বপন কুমার প্রশিক্ষণ শেষে ২৯ ডিসেম্বর ফরম আনার জন্য গেলে সুপারভাইজার কবির হোসেন তাকে ফরম দেয়নি। স্বপন কুমার ৩ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমীর আলীর নিকট ফরম না দেওয়ার ব্যাপারে অভিযোগ করেন।
এদিকে রামনা ইউনিয়নের সহকারী নিবন্ধন কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমদ তাকে অভিযোগের খবর শুনে দেখা করতে বলেন।
এব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তবে তথ্য সংগ্রহকারী তার নিকট গেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
স্বপন কুমার ঐ ইউনিয়নের একমাত্র হিন্দু তথ্য সংগ্রহকারী ।
