২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম রামপুরা থেকে ২ শিশু উদ্ধার

রাজধানীর পশ্চিম রামপুরা থেকে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অজ্ঞাত পরিচয় দুই নবজাতক শিশুকে উদ্ধার করেছে। এদের একটি ছেলে এবং অপরটি মেয়ে শিশু। তাদের বয়স যথাক্রমে ১৩ ও ৭ দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পাচারের জন্য শিশু দুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ উদ্ধারকৃত শিশুদের পাচারের সাথে জড়িত সন্দেহে মানিক ও ঝর্ণা নামে দু’জনকে গ্রেফতার করেছে।

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ পশ্চিম রামপুরার একটি বাড়িতে অভিযান চালিয়ে  তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।