২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস খাদে, আহত ৩০

মাদারীপুরের কালকিনির শিকারমঙ্গল এলাকায় বুধবার একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে খাদে পড়ে গেলে ৩০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশংঙ্কাজনক।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোল্লারহাট থেকে মাদারীপুরগামী শুভযাত্রা পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস শিকারমঙ্গল এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শহীদ সরদার (৫০), এলাচী (৫৫), শরীফ আলী (৪৫), জয়নাল সরদার (৫০), ব্রজেশ্বর বল (৫০), সনাতন (৩৫), ইব্রাহীম (৫০), আবুল কালাম (৪৫), আব্দুস সালাম (৪০), নিজামুদ্দিন (৪৫), নিপা বেগম (৩০), জহুর আলী (৩৫), বহুত আলী (৫০), আলাউদ্দিন (৬০), ইস্রাফিল (২২) এবং সাহাবুদ্দিন মাস্টার (৩২) কে  মাদারীপুর সদর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।