২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে রাজমনি হোটেলের সামনে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এক ছাত্র নিহত হয়েছে।

নিহত নাজমুল হোসেন রুবেল (১৮), স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিল।

সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিল্লাল হোসেনের বড় ছেলে। তার বাসা সূত্রাপুর থানার ৪০,বিসিসি রোড।

প্রত্যক্ষদর্শীরা জানায়,দৌড়ে রাস্তা পার হওয়ার সময় রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনের রাস্তায় সে বাসের চাকায় পিষ্ট হয়।

পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত

ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পথচারীরা ঘাতক বাস ড্রাইভার বিল্লাল হোসেনকে (৩০)  হাতে নাতে ধরে ফেলে।

বিক্ষুদ্ধ জনতা মারধর করার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।