মানবসম্পদ উন্নয়নে প্রয়োজন মানসম্মত শিক্ষার প্রসার : সেমিনারে বক্তাগণ
রাজধানীর অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল পেডাগজি বৃহস্পতিবার আগারগাঁও আইডিবি ভবনে মানবসম্পদ উন্নয়ন শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা দক্ষ মানবসম্পদ, আলোকিত মানুষ ও দায়িত্বশীল নাগরিক গঠনে মানসম্মত শিক্ষা বিস্তারের উপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শফি আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক ড. শাহজাহান তপন। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক সৈয়দা তাহমিনা আক্তার, সেভ দ্য চিলড্রেন (ইউএসএ)-র পরিচালক ম. হাবিবুর রহমান, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং রস্ক প্রকল্পের উপদেষ্টা আনস হাবীবুর রহমান ও পেডাগজি স্কুলের হারুন উর রশিদ।
সভাপতির ভাষণে ড. শফি আহমেদ বলেন, দেশে একটি একমুখী জাতীয শিক্ষা নীতি থাকা প্রয়োজন যা কোনক্রমেই সরকার বদলানোর সাথে সাথেই পরিবর্তিত হয়ে না যায়।
