মক্কায় হাজীদের হোস্টেল ধসে বহু হাজীর প্রাণহানির আশঙ্কা
সৌদি আরবের মক্কায় বৃহস্পতিবার হাজীদের একটি হোস্টেল ধসে পড়ায় বহু হাজীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ জানা যায়।
তবে বাংলাদেশী কোনো হাজী এ ঘটনায় হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
হজ পালনের উদ্দেশ্যে এবার প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় উপস্থিত হয়েছেন।
