২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কমুক্ত সুবিধার ফলে কানাডায় রপ্তানি বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

কানাডার বাজারে বাংলাদেশী পণ্য প্রবেশে শুল্কমুক্ত সুবিধা প্রদান করায় কানাডার প্রশংসা করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত কানাডীয় হাইকমিশনার বারবারা রিচার্ডসন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান মন্তব্য করেন, শুল্কমুক্ত সুবিধার ফলে কানাডায় বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী কানাডীয় হাইকমিশনারকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি কানাডীয় আন্তর্জাতিক সাহায্য সংস্থা--সিডা'র বিভিন্ন কর্মসূচিরও প্রশংসা করেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘে বাংলাদেশের কার্যক্রম এবং ডব্লিউটিওসহ আন্তর্জাতিক কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ও আলোচনায় স্থান পায়।

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশের জনগণের উষ্ণতা, উদার মানসিকতা এবং সংস্কৃতিপ্রাণতা ও ঐতিহ্যের প্রতি অনুরাগের প্রশংসা করেন। হাইকমিশনার বাংলাদেশে তার মেয়াদকালে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার আশ্বাসের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।