২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা শনিবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শনিবার শুরু হচ্ছে। এক লাখ ৪৫ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

৪৭১টি কেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এক হাজার ২৬০টি কলেজ থেকে এসব ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক লাখ ৩২ হাজার ৪৬৭ জন ডিগ্রি পাস পরীক্ষায় এবং  ১২ হাজার ৮৫১জন সাবসিডিয়ারি পরীক্ষা দেবে।

এবার বিএ--তে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৮৫ হাজার ২৬৫ জন বিএ, ১২ হাজার ১৮১ জন বিএসএস, সাত হাজার ১৩১ জন বিএসসি, ২৬ হাজার ৮৬৬ জন বিকম, ৬৩ জন বি--মিউজ , ৩৩ জন বি--স্পোর্টস এবং ৯২৮ জন সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করবে।