২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর দশমিনায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত

পটুয়াখালীর দশমিনায় বৃহস্পতিবার সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান তিতাসকে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

তিতাসকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দশমিনা থানার ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আবুল কালাম মৃধা নামের এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সম্প্রতি দৈনিক ইত্তেফাকে চর দখলকারী প্রভাবশালী জোতদারদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশের অপরাধে তার ওপর এ হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিতাস পেশাগত দায়িত্ব পালনের জন্যে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এসময় স্থানীয় জোতদারের ভাড়া করা সন্ত্রাসী জামাল, সাখাওয়াৎ ও আবুল কালামের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাব বৃহস্পতিবার রাতে প্রতিবাদ সমাবেশ করে।