দিনাজপুরে ৭টি ককটেল ও ২টি শক্তিশালী বোমা উদ্ধার
দিনাজপুর থানা পুলিশ শুক্রবার বীরগঞ্জ ও বিরল উপজেলা থেকে সাতটি ককটেল ও দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউপি’র জংলী পীর মিজানুর হাসকিং মিলের কলার ঝুপড়ির মধ্যে পলিথিন মোড়ানো বস্তু দেখে এলাকাবাসী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি ককটেল করে। এদিকে বীরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের জনৈক বেলাল উদ্দিনের বাড়ির ছাদ থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। বোমা বিস্ফোরকদলের পুলিশ মোজাফফর ও এএসপি সার্কেল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বোমা ও ককটেল গুলো নিস্ক্রয় করে। এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
