২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ অক্টোবর থেকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে থাই এয়ারওয়েজের সরাসরি ফ্লাইট

৩০ অক্টোবর থেকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে থাই এয়ারওয়েজের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

থাই এয়ারের চট্টগ্রাম অফিসের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, তারা ব্যবসায়িক কারণে চট্টগ্রাম-চিয়াংমাই-ব্যাংকক রুটের পরিবর্তে সরাসরি চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, চট্টগ্রাম-চিয়াংমাই-ব্যাংকক রুটে শুক্রবার, রোববার ও বুধবার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু আছে। কিন্তু এই রুটের যাত্রীদের অধিকাংশই সরাসরি চট্টগ্রাম ও ব্যাংককের। সে জন্য কর্তৃপক্ষ চিয়াংমাই’র পরিবর্তে সরাসরি চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট চালু করছে।

থাই এয়ারে করে যে সব যাত্রীরা চট্টগ্রাম থেকে ব্যাংকক যাবেন, একই দিন ব্যাংকক থেকে তাদের দুবাই, মাসকাট, হংকং ও তাইপে’র ফ্লাইট পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া ব্যাংকক থেকে নিউইয়র্ক ও ইউরোপের বিভিন্ন গন্তব্যসহ মোট ৩৩টি গন্তব্যে যাওয়ার সুযোগও থাকবে।

বর্তমানে চট্টগ্রাম-চিয়াংমাই-ব্যাংকক রুটের সপ্তাহে তিনটি ফ্লাইটে প্রায় তিন টন কার্গো পরিবহন করা হচ্ছে। চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু হলেও এই কার্গো সুবিধা অব্যাহত থাকবে।