২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম

মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুতকৃত এমন সকল স্বদেশী ও বিদেশী খাবারের উৎপাদন, প্রস্তুত প্রক্রিয়া, প্যাকেজিং এবং খাদ্য মজুদের বিষয়গুলো দেশটির খাদ্য ও মাদক প্রশাসনের অধীনে (এফডিএ) নিবন্ধন করতে হবে। দেশটির স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নতুন এ নিয়ম বাংলাদেশের জন্যও প্রযোজ্য হবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, হিমায়িত খাদ্য এবং মাছ রপ্তানি করে থাকে।

এফডিএ’র মতে, নতুন নিয়মের ফলে স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তর খাদ্য দূষণের ক্ষেত্রে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে পারবে।

নিবন্ধনের সময় পশু খাদ্য, পথ্য খাদ্য, শিশুদের জন্য উপযোগী খাদ্য, বেভারেজসহ স্বদেশী ও আমদানিকৃত সকল খাদ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং বিষয়গুলো নিবন্ধনে উল্লেখ থাকবে।

এফডিএ জানিয়েছে, নতুন নিয়ম মানব ও পশুর খাদ্য সরবরাহের নিরাপত্তার নিশ্চিয়তা বৃদ্ধি করবে। সেই সাথে খাদ্য সরবরাহের সময় আমেরিকানদের বিরুদ্ধে পরিচালিত ইচ্ছাকৃত খাদ্য দূষণের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।