২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গ্রামবাসী অপহরণ, আতঙ্ক

মাত্র দেড় সপ্তাহের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ-ভারত সীমান্তে দু’জনকে অপহরণ করে নিয়ে একজনকে হত্যার ঘটনায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিএসএফ-এর পক্ষ থেকে লাশ ফেরত দেওয়া হয়নি। বরং একজন কৃষকের মৃত্যুর ঘটনাটিকে অস্বীকার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত সীমান্ত জুড়ে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিডিআর সূত্রে জানা গেছে। এদিকে গতকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিঙ্গারবিল নলগড়িয়া সীমান্তের কৃষকের জমিতে কাজ করতে পারছে না।

বিডিআর এর পক্ষ থেকে সীমান্তে লোকজনের যাতায়াতে কড়াকরিড় আরোপ করা হয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফ-এর পক্ষ থেকে সীমান্তে জনগণের না আসার জন্যে মাইকিং করা হয়েছে।

১ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ কামরুজামান এ প্রতিবেদককে জানান, বিডিআর-এর পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় যে প্রতিবাদলিপি বিএসএফ-এর কাছে পাঠানো হয়েছিল বিএসএফ-এর পক্ষে তার উত্তর দেওয়া হয়েছে। উত্তরে বিএসএফ একজন কৃষকের মৃত্যুর ঘটনাটিকে অস্বীকার করে বলেন, দুস্কৃতিকারীরা দা বল্ল¬ম দিয়ে বিএসএফ সদস্যদের আঘাত করতে আসলে বিএসএফ জীবন বাঁচাতে এক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে একজন আহত হয়, মারা যায়নি। বিডিআর সূত্র জানিয়েছে, এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত জানা গেছে, নলগড়িয়া সীমান্তে এখনও উত্তেজনা অব্যহত আছে।

বুধবার সকালে নলগড়িয়া সীমান্তে নলগড়িয়া গ্রামের কৃষক ইউনুছ ও আলাল ঘাস কাটতে যায়। বিএসএফএ সময় তাদের দু’জনকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে ইউনুছকে গুলি করে হত্যা করে।