২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে হনুমান সর্দারের মৃত্যু, হনুমান কূলে শোকের ছায়া

মেহেরপুরে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সর্দার হনুমান মারা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিশাল আকৃতির এ হনুমানটির মৃত্যু দৃশ্য দেখে শহরের অন্য হনুমানগুলো শোকে ভেঙে পড়ে। তারা বিভিন্ন বাড়ির ছাদে চুপ করে বসে ছিলো গোটা দিন।

শহরের মানুষ অন্যান্য দিনের মতো খাবার দিলেও তারা সেসব গ্রহণ করে নি।

ঘটনার পর থেকে শহরে তিন ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিলো।

এলাকাবাসী হনুমানটি মাটিতে পুতে রাখলেও হনুমানকূল তা মেনে নেয় নি। স্থানীয়রা বলেছে, সর্দারকে ফিরে পাওয়ার জন্যে বিভিন্ন ইঙ্গিত করছে হনুমানগুলো।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নদীরা জেলার করিমপুর থেকে হনুমানগুলো কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে মেহেরপুরে আসে।