২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকে জ্বালানি সরবরাহ বন্ধ করছে না বিপিসি

বকেয়া পরিশোধ না হলে বিমানকে তেল সরবরাহ বন্ধ করা হবে-এই অবস্থান থেকে সরে এসেছে জ্বালানি মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আগামী অক্টোবর মাস থেকে বিমানকে আর বাকিতে জ্বালানি সরবরাহ করবে না। বিমান-বিপিসি সর্বশেষ সমঝোতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, “বকেয়া কিভাবে আদায় করা যায় তা পরে যৌথ বৈঠকের মাধ্যমে নির্ধারণ করা হবে।”

প্রায় দু’ মাস আগে বকেয়া পরিশোধে বিমানকে দেয়া বিপিসি’র নোটিশে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ১ অক্টোবর থেকে তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

বিমানের কাছে বিপিসি’র বকেয়া কত তা নিয়েও বিরোধ রয়েছে। বিপিসি’র হিসেবে পাওনার পরিমাণ প্রায় ৪৬৫ কোটি টাকা। আর বিমানের হিসেবে বকেয়ার পরিমাণ ২৫০ কোটি টাকা।

অন্যদিকে গত চার মাসে বিমান বিপিসিকে মাত্র ৫০ কোটি টাকা প্রদান করেছে বলে বিপিসি সূত্র জানায়।